আত্মীয় সাহায্য পাবে বৃষ, আয় বাড়তে পারে বৃশ্চিকের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) পরিবারে কারও ব্যবহারে আপনার মনে ক্ষোভ সৃষ্টি হবে। ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) পরিশ্রম বেশি হবে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। আত্মীয়ের কাছ থেকে সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ দেখা দিতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন) স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা। সংসারে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য দুঃখ বোধ হবে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) মানসিক চাপ বাড়তে পারে। সামাজিক কাজে দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি দেখা দিত পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) আত্মীয় সংক্রান্ত বিবাদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনো বিপদ বাড়তে পরে। আগুন থেকে বিপদের সম্ভাবনা।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) অর্থব্যয় বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) সমাজে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোনো স্থানে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থলে নিজেকে খুব একা মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে উপহার পেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) ডাক্তারের খরচ অনেক বাড়তে পারে। ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। পুরোনো পাওনা পেতে বেগ পেতে হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। দুর্ঘটনার ব্যাপারে সতর্ক থাকুন।