কোভিড-১৯: গাজীপুরে ২৪ ঘণ্টায় আরো ৫৮ জন শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। মৃত্যুও বাড়ছে হু হু করে। গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও শনাক্ত হয়েছে ৫৮ জন। মৃত্যু হয়েছে আরো ১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৬ জনে। মোট শনাক্ত ৭ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২১ জন এবং এখন পর্যন্ত ৭ হাজার ৩১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার (০১ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত ছিল মঙ্গলবার (৩০ মার্চ) ৬৬ জন।

সিভিল সার্জন বলেন, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ১৭৫ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৫৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ৪৬ জন, কাপাসিয়ায় ১১ জন এবং কালিয়াকৈরে ১ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।”

তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৬৫ হাজার ৬০৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮৯৪ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৩১৩ জন।”

”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৩৬ জনের।”

‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৫ হাজার ১৭৬ জন। এছাড়াও কালিয়াকৈরে ৮৩০, শ্রীপুরে ৭৫৯ জন, কালীগঞ্জে ৬০৮ জন এবং কাপাসিয়ায় ৫২১ জন।”

 

আরো জানতে……

কোভিড-১৯: গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৯ জন, মৃত্যু আরও ৩ জনের

কোভিড-১৯: গাজীপুরে নতুন শনাক্ত ৬৬ জন, মৃত্যু ৩