বাংলাদেশি বংশোদ্ভূত টুম্পা ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

এলিজা আজাদ রহমান টুম্পার জন্ম বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায়।

বাংলাদেশি বংশোদ্ভূত টুম্পা ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান টুম্পা ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। সিডনির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্যামডেন কাউন্সিল থেকে তিনি এই গৌরবোজ্জ্বল পদে আসীন হলেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ক্যামডেন কাউন্সিলের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

টুম্পা প্রথম বাংলাদেশি-অস্ট্রেলিয়ান হিসেবে এই বিজয় অর্জন করলেন।

এলিজা আজাদ রহমান টুম্পার জন্ম বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায়। তার বাবা দীর্ঘদিন ধরে প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত।

টুম্পা গত কাউন্সিল নির্বাচনে অস্ট্রেলিয়ার লেবার পার্টি থেকে প্রথমবার অংশ নিয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। সোমবার সন্ধ্যায় ক্যামডেন কাউন্সিলের মিটিংয়ে কাউন্সিলরদের ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হন।