গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে এপ্রিলের এই ১৬ দিনে করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৮ জনে। একই সময়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৫ হাজার জনের। এরমধ্যে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৪৯ জন।
শুক্রবার (১৬ এপ্রিল) পর্যন্ত জেলা স্বাস্থ্যবিভাগ থেকে পাওয়া হিসেব অনুযায়ী এসব তথ্য জানা গেছে।
সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেও শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে।
জেলা স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্য অনুসারে জানা যায়, ”গত ১ এপ্রিল কোভিড-১৯ শনাক্ত হয় ৫৮ জন এবং মারা যায় ১ জন। ২ এপ্রিল শনাক্ত হয় ৪৭ জন এবং মারা গেছেন একজন। ৩ এপ্রিল ৩২ জন শনাক্ত হয় বিপরীতে মারা যায় ৪ জন। ৪ এপ্রিল শনাক্ত হয় ৬৪ জন। ৫ এপ্রিল শনাক্ত হয় ৯০ জন এবং মারা যায় একজন। ৬ এপ্রিল ৯৮ জন শনাক্ত হন ও মারা যান ১ জন। ৭ এপ্রিল ৭৯ জন শনাক্তের বিপরীতে মারা যায় ২ জন। ৮ এপ্রিল ১১৫ জনের শনাক্ত হয়, বিপরীতে মারা যায় একজন। ৯ এপ্রিল রেকর্ডসংখ্যক ১৪৪ জন শনাক্ত হয় এবং মারা যায় ২ জন। ১০ এপ্রিল ৭০ জন শনাক্তের বিপরীতে ২ জনের মৃত্যু হয়। ১১ এপ্রিল ৬৫ জন শনাক্ত হয়, বিপরীতে মারা যায় একজন। ১২ এপ্রিল ৯২ জন শনাক্ত হয়। ১৩ এপ্রিল ৭৯ জন শনাক্ত হয় এবং মারা যায় ২ জন। ১৪ এপ্রিল ৭৯ জন শনাক্ত হয়। ১৫ এপ্রিল ৭৮ জন শনাক্ত হয় এবং মারা যায় ১ জন। সবশেষ গত ২৪ ঘণ্টায় (১৬ এপ্রিল) গাজীপুরে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্ত হয় ১৬৬ জন এবং ৪ জন মারা যায়।”
”এপ্রিলের এই ১৬ দিনে সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮৯৫ জন। এছাড়াও কালিয়াকৈরে ৯৪, শ্রীপুরে ১১৮ জন, কালীগঞ্জে ১১৬ জন এবং কাপাসিয়ায় ৯৪ জন।”
”গত ১ এপ্রিল সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত রোগী ছিলো সদরে (মহানগর) ৫ হাজার ১৭৬ জন। এছাড়াও কালিয়াকৈরে ৮৩০, শ্রীপুরে ৭৫৯ জন, কালীগঞ্জে ৬০৮ জন এবং কাপাসিয়ায় ৫২১ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ৭ হাজার ৮৯৪ জন এবং মোট মৃত্যু ছিলো ১৩৬ জন। ওইদিন পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিলো ৭ হাজার ৩১৩ জন।”
”১ এপ্রিল পর্যন্ত গাজীপুরের ৬৫ হাজার ৬০৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছিল।”
সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ৩৩২ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ১৬৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ১০২ জন, কাপাসিয়ায় ২২ জন, কালিয়াকৈরে ১৭ জন, কালীগঞ্জে ২০ জন এবং শ্রীপুরে ৫ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।”
তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৭০ হাজার ৬০৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৯ হাজার ২১১ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৭৬২ জন।”
”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৫৮ জনের।”
‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৭১ জন। এছাড়াও কালিয়াকৈরে ৯২৪, শ্রীপুরে ৮৭৭ জন, কালীগঞ্জে ৭২৪ জন এবং কাপাসিয়ায় ৬১৫ জন।”