গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গাজীপুরে এ যাবতকালের সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের ।
সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেও শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে।
এ পর্যন্ত গাজীপুরে মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ২১১ জন। মোট মৃত্যু হয়েছে ১৫৮ জনের।
সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী শুক্রবার (১৬ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান নতুন শনাক্ত ও মৃত্যুর এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ৩৩২ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ১৬৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ১০২ জন, কাপাসিয়ায় ২২ জন, কালীগঞ্জে ২০ জন, কালিয়াকৈরে ১৭ জন এবং শ্রীপুরে ৫ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।”
তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৭০ হাজার ৬০৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৯ হাজার ২১১ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৭৬২ জন।”
”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৫৮ জনের।”
‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৭১ জন। এছাড়াও কালিয়াকৈরে ৯২৪, শ্রীপুরে ৮৭৭ জন, কালীগঞ্জে ৭২৪ জন এবং কাপাসিয়ায় ৬১৫ জন।”