গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
জিএমপি’র কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই আবু সাঈদ।