গাজীপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৯ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬.২৭ শতাংশ। এ সময়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ হাজার ২৫ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে আরো ৩৮ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ১৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ১৯৩ জন।
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩৬ জন, কালিয়াকৈরে ৯ জন, শ্রীপুরে ৫ জন, কালীগঞ্জে ৩ এবং কাপাসিয়ায় ১ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৫৭৪ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ৪৪ জন, শ্রীপুরে ৯৮৬ জন, কালীগঞ্জে ৭৭৫ জন এবং কাপাসিয়ায় ৬৫৯ জন।”
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রোববার করোনায় ৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১ জনের।



