গাজীপুরে নতুন শনাক্ত ৭৩ জন, মৃত্যু ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৯৫ জন। আর করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭০২ জন।

শুক্রবার (০৭ মে) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩২৩ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪.৪২ শতাংশ।

সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ হাজার ৬০৪ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১০ হাজার ৭০২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ১৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৩ জন।

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৫৩ জন, শ্রীপুরে ১৩ জন, কালীগঞ্জে ৩ জন, কালিয়াকৈরে ৩ জন এবং কাপাসিয়ায় ১ জন।

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৭ হাজার ৪৮ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ১০৩ জন, শ্রীপুরে ১ হাজার ৬৮ জন, কালীগঞ্জে ৮০৪ জন এবং কাপাসিয়ায় ৬৭৯ জন।”