মিরের বাজারে বাসায় ক্লিনিক খুলে ব্যবসা করছিলেন নার্স জাহানারা বেগম, অতপর….

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মিরের বাজার এলাকায় বাসার দুই রুমে ‘জনসেবা স্বাস্থ্য কেন্দ্র’ নামে একটি ক্লিনিক খুলে ডাক্তার সেজে ব্যবসা করছিলেন নার্স জাহানারা বেগম। এমন সংবাদে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। পরে দোষ স্বীকার করে টাকা দিতে অপারগ থাকায় কারাগারে পাঠানো হয় নার্স জাহানারা বেগমকে।  

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, মিরের বাজার এলাকায় জনসেবা স্বাস্থ্য কেন্দ্র নামের একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করে দেখা যায় মালিক জাহানারা বেগম নিজে থাকার বাসার দুই রুমে ক্লিনিক খুলে ব্যবসা করছেন। ওই ক্লিনিকে তিনি নিজেই সেবা প্রদান করেন এবং তিনি নার্স এর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ডাক্তারি করে আসছেন। আরো প্রতীয়মান হয় যে তাকে সিভিল সার্জন অফিস থেকে গত ২৬ এপ্রিল চিঠি দিয়ে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র জমা না দেয়া পর্যন্ত ক্লিনিক বন্ধ রাখতে বলা হয়। কিন্তু তিনি চিঠি প্রাপ্তির পরেও প্রায় শতাধিক রোগীর চিকিৎসা করেছেন। যা তার রেজিস্টার বইয়ে উল্লেখ রয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায়” ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি দোষ স্বীকার করে টাকা দিতে অপারগ থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সাথে ছিলেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার আহসান এবং পুলিশ বাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button