শ্রীপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের ডুমনী গ্রামে বৃষ্টি শুরু হলে গরু আনতে গিয়ে বজ্রপাতে সোলায়মান মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মো. সোলায়মান মিয়া ডুমনী গ্রামের দাইমুদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

প্রহ্লাদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী বলেন, দুপুরে বৃষ্টি শুরু হলে সোলায়মান গরু আনতে বাড়ির পাশে পুকুরের পাড়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন সে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button