গঠিত হলো গাজীপুর ‘চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন এলাকার জন্য গঠিত হলো ‘চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত’।

গত ৩০ জুন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ‘চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত’ গঠন সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-৬ এর সাব-সেকশন (৩) এর ক্লজ (এ) এবং সেকশন-২১ এর উদ্দেশ্য পূরণে সরকার এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গঠন করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘চিফ মেট্রোপলিটন আদালত, গাজীপুর’-এর অধিক্ষেত্র হবে গাজীপুর মেট্রোপলিটন এলাকা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতায় রয়েছে আটটি থানা। জিএমপির আওতাধীন আটটি থানা হলো- সদর, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা।

২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আরো জানতে……..

মুজিববর্ষে গাজীপুর পাচ্ছে সিএমএম আদালত

গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

অনুমোদন পেল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের লোগো