টঙ্গীতে তুরাগ নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর ভাদাম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হল- টঙ্গীর বড় দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে টঙ্গীর দেওড়া এলাকার হাজী মোহাম্মদ আলী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাসনাত (১২) ও একই এলাকার ওমর আলীর ছেলে কাজু খান মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ইউলাদ হোসেন তামজিদ (১১)।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফরিদুল আলম বলেন, হাসনাত ও তামজিদ বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বিকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মিলছিল না। পরে নিখোঁজের বিষয়টি থানায় জানানো হয়। বৃহস্পতিবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভাদাম এলাকায় গিয়ে তুরাগ নদীতে তল্লাশি চালালে হাসনাত ও তামজিদের লাশ পাওয়া যায়। পরে তাদের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button