কালীগঞ্জে তরুণী ধর্ষণ: পুলিশের ‘কথিত’ সোর্সদের বিরুদ্ধে মামলা! 

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নিয়ে এক তরুণীকে (১৩) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের ‘কথিত’ সোর্সদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ জুলাই) ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান।

ভুক্তভোগী ওই তরুণী বালীগাঁও এলাকার বাসিন্দা।

অভিযুক্তরা হলো কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩৬) ও একই এলাকার রাজু (১৭) এবং বালীগাঁও এলাকার আজু (৩৭)।

তিনজনই নিজেদেরকে পুলিশের সোর্স হিসেবে এলাকায় পরিচয় দেয় বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওই তরুণী চটপট খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রিক্সাযোগে কালীগঞ্জ পৌর শহরের ব্যাংকের মোড় এলাকায় যায়। সে সময় ওই স্থানের চটপটি দোকান বন্ধ থাকায় শীতলক্ষ্যা নদীর খেয়াঘাট এলাকায় চটপটি দোকান খুঁজতে যায় ওই তরুণী। সে সময়ে অভিযুক্ত ইয়াসিন তরুণীকে জোড়া পূর্বক কালীগঞ্জ খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নিয়ে আটকে রাখে। পরে রাতে ইয়াসিন ও রাজু মিলে তরুণীকে ধর্ষণ করে এবং আজু তাদের পাহারা দেয়। একপর্যায়ে ভুক্তভোগীর ডাক-চিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক বলেন, ধর্ষণের ঘটনা ভুক্তভোগী নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে {মামলা নাম্বার ৩(৮)২১}। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামিরা। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, মামলা দায়ের পর থেকে আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা পুলিশের সোর্স কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সদ্য থানায় যোগদান করেছি। এ বিষয়ে কোন তথ্য জানা নেই।

 

এ সংক্রান্ত আরো জানতে……..

 

কালীগঞ্জে রাব্বি হত্যা: সে দিন যা ঘটেছিল, গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন?

কালীগঞ্জে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী: পলাতক অভিযুক্ত বখাটে

নানা নাটকীয়তার পর কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা!

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে মামলা

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযোগ সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে

কালীগঞ্জে ৯৩ দিনে ধর্ষণের শিকার ৩ ছাত্রীসহ ৫ জন, আরও ৩ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!

কালীগঞ্জে ‘বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার’ অষ্টম শ্রেণির ছাত্রী: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

কালীগঞ্জে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ‘মুদি দোকানে আটকে রেখে ধর্ষণ’: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার

কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা

কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক

কালীগঞ্জে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ‘ধর্ষণের চেষ্টা’, ট্রাক ড্রাইভার আটক

কালীগঞ্জে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ, লম্পট সোহেল গ্রেপ্তার