এবার সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সংস্থাটি থেকে বুধবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়।

অবশ্য রোজিনা ইসলামের জাতীয় পরিচয়পত্রে নাম রোজিনা আক্তার রয়েছে। পিতা মৃত মুসলিম মিয়া এবং মা মোছা. তাসলিমা বেগম। ঠিকানা উল্লেখ রয়েছে বরিশালের বানারীপাড়ার কুন্দীহার গ্রাম।

বিএফআইইউ’র কর্মকর্তারা বলছেন, রোজিনা আক্তার হচ্ছেন সাংবাদিক রোজিনা ইসলাম। চিঠিতে বলা হয়েছে, রোজিনার নামে কোনও ব্যাংকে হিসাব থাকলে অ্যাকাউন্ট খোলার ফরম, কবে খোলা হয়েছে, জমা, উত্তোলনসহ লেনদেন বিবরণী, অ্যাকাউন্টের স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।

এর আগে ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখা হয়। ওই দিন রাতে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর ২৩ মে তার জামিন হয়।

 

তথ্যসূত্র :বাংলা ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button