গাজীপুরে সড়ক বিভাজকের বকুল গাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় সড়ক বিভাজকের (ডিভাইডার) বকুল গাছে ঝুলন্ত অজ্ঞাত বিবস্ত্র (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি কলম্বিয়া ওয়াশিং কারখানার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেম্বার বাড়ি এলাকায় মহাসড়কের বিভাজকের একটি বকুল গাছের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত বিবস্ত্র ওই ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করে দুপুর দেড়টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button