ক্যান্সারে আক্রান্ত ছিলো প্রেমিকা, একসঙ্গে জীবন দিয়ে প্রেমের ইতি টানলো দু’জন!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত ছিলো প্রেমিকা ইভানা রোজারিও (২২)। তাই হয়তো প্রেমিক হৃদয় গমেজের (২৫) আগেই পৃথিবী থেকে চলে যেতে হতো প্রেমিকা ইভানার। এমন ধারণা থেকেই একসঙ্গে জীবন দিয়ে প্রেমের ইতি টানলো দু’জন।

ময়নাতদন্তের পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে পারিবারিক ভাবে দু’জনের শেষকৃত্য শেষ সমাহিত করা হয়েছে।

এর আগে বুধবার (৬ অক্টোবর) ইভানাকে গলা কেটে হত্যার পর হৃদয় নিজের পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই আত্মহত্যা করে। পরে রাতেই দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হৃদয় গমেজ কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে এবং ইভানা রোজারিও বান্দাখোলা এলাকার স্বপন রোজারিও মেয়ে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। হৃদয় ব্যাক এনজিও’তে চাকুরি করত এবং ইভানা নার্সিং-এর শিক্ষার্থী ছিলো।

বক্তারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য কাওসার আলম ও স্থানীরা ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা দেখে জানায়, বুধবার সকালে হৃদয় গমেজের মা ও চাচা জমি দলিল করতে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার কারণে বাড়ি ফাঁকা ছিলো। পরে হৃদয় তার প্রেমিকা ইভানাকে দিনের যে কোন এক সময় বাড়িতে নিয়ে আসে। এরপর কোন এক সময় হৃদয় ছুরি দিয়ে ইভানাকে গলা কেটে হত্যা করে। পরে হৃদয় নিজেও তার পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই আত্মহত্যা করে বলে ধারণা করা হয়। সন্ধ্যায় হৃদয়ের মা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে দেখে ভেতরে দু’জনের লাশ পড়ে রয়েছে। পরে থানায় খবর দিলে রাতে পুলিশ লাশ উদ্ধার করে। সে সময় হৃদয় ছুরি হাতে তার প্রেমিকা ইভানার উপরে পড়েছিলো।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম বলেন, বুধবার রাত দশটার দিকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। বিকেলে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে আব্দুছ ছালাম ও নিহতদের স্বজনরা বলেন, দু’জনের মধ্যে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি উভয় পরিবারের লোকজনও জানতো। সব ঠিক মতোই চলছিল। সম্প্রতি জানা যায় ইভানা রোজারিও ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এতেই দু’জন তাদের প্রেম আর ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। আর হয়তো তাদের মনে ভয় জন্মায় যে ইভানা হয়তো হৃদয়ের আগেই মারা যাবে। তাই দু’জনে একসঙ্গে জীবন দিয়ে প্রেমের ইতি টেনেছে।

 

এ সংক্রান্ত আরো জানতে…….

কালীগঞ্জে প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button