শ্রীপুরে শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, মায়ের মৃত্যু, সন্তান আহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এলাকাবাসী।
বুধবার (অক্টোবর ১৩) সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুর পৌরসভার কাটাপুল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পৌরসভার কাটাপুল এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের নিচে নিজের মেয়েকে নিয়ে ঝাঁপ দেয় এক নারী। এতে ঘটনাস্থলেই আনুমানিক ২৬ বছর বয়সী ওই মারা যায়। আহত অবস্থায় দুই বছর বয়সের মেয়েটিকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ বলেনন, রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে। হাসপাতালে তার চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের পরিচয় জানা যায়নি।



