যুক্তরাজ্যের সাংসদ ডেভিড অ্যামেস ছুরিকাঘাতে নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ৬৯ বছর বয়সী ব্রিটিশ সাংসদ ডেভিড অ্যামেস পূর্ব ইংল্যান্ডের একটি গির্জায় তার নির্বাচনী দলের সঙ্গে বৈঠকের সময় কয়েকবার ছুরিকাঘাতের পর মারা গেছেন। এঘটনায় ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসেক্স পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, ছুরিকাঘাতের খবর পেয়ে দুপুর ১২ টা ৫০ মিনিটের পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ একজনকে গ্রেফতার করে একটি ছুরি উদ্ধার করেছে।