শ্রীপুরে বিষপানে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুরের শ্রীপুর হাজী মার্কেট পুকুরপাড় জাহিদ কলোনি এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মো. ফিরোজ (২৫) ও মোছাঃ লিজা আক্তার (২২) । দু’জনেই পোশাক শ্রমিক।

তাদের দুজনকে নিয়ে আসা মোছা. রঙ্গিলা আক্তার সংবাদ মাধ্যমকে জানান, রোববার রাত সাড়ে এগারোটার দিকে তারা দু’জনে একসঙ্গে বিষপান করে। আমরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত ফিরোজের গ্রামের বাড়ি নওগাঁ জেলায় ও তার স্ত্রীর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। দুইজনেই পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিল। ১ মাস আগে লিজা চাকরি থেকে রিজাইন দেয়। কি কারণে বিষ খেয়েছে। এ বিষয় নিয়ে আমরা কিছু বলতে পারবো না। ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, শ্রীপুর এলাকা থেকে স্বামী-স্ত্রী দুজন বিষ খেয়েছে আসার পর পরই তারা দুজনই মারা যায়। কি কারনে বিষ খেয়েছে এই বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে….

ক্যান্সারে আক্রান্ত ছিলো প্রেমিকা, একসঙ্গে জীবন দিয়ে প্রেমের ইতি টানলো দু’জন!

কালীগঞ্জে প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা!