জাতীয় মহিলা সংস্থায় চাকরি, লাগবে না আবেদন ফি
গাজীপুর কণ্ঠ, চাকরি-বাকরি ডেস্ক : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পে (দ্বিতীয় পর্যায়) অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
পদের বিবরণী
হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ও পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা
বেতন: ১৯,৭৮০ টাকা
ট্রেড প্রশিক্ষক
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
পদসংখ্যা: ১
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
যোগ্যতা: এইচএসসি পাস, নকশিকাঁথা ও কাটিং ট্রেডে চার মাসের প্রশিক্ষণ এবং এক বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১৮,৩০০ টাকা
সহকারী ট্রেড প্রশিক্ষক, সেলাই ও এমব্রয়ডারি
পদসংখ্যা: ১
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
যোগ্যতা: এসএসসি পাস, সেলাই ও এমব্রয়ডারি ট্রেডে চার মাসের প্রশিক্ষণ এবং এক বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১৭,০৪৫ টাকা
সহকারী ট্রেড প্রশিক্ষক, নকশিকাঁথা ও কাটিং
পদসংখ্যা: ১
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
যোগ্যতা: এসএসসি পাস, নকশিকাঁথা ও কাটিং ট্রেডে চার মাসের প্রশিক্ষণ এবং এক বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১৭,০৪৫ টাকা
আবেদনের নিয়ম
আবেদন ফরম পাওয়া যাবে এ ওয়েবসাইটে (https://ubmwdp.gov.bd)। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদন করার জন্য কোনো ব্যাংক ড্রাফট করতে হবে না।
আবেদন পাঠানোর ঠিকানা
প্রকল্প পরিচালক, নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) দ্বিতীয় সংশোধন, জাতীয় মহিলা সংস্থা (চতুর্থ তলা, কক্ষ নম্বর-৪০৪), ১৪৫ নিউ বেইলি রোড, ঢাকা।



