অর্থপ্রাপ্তির যোগ মেষের, ব্যবসায় অর্থলগ্নি করবেন না সিংহ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : রবি, চন্দ্র জন্মকালে এক রাশিতে অবস্থানের ফলে ভালো কাজে সহকর্মীদের বাধা আসবে। হাল ছাড়বেন না। সফল হবেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃষ : মহাভারতের দ্রৌপদি সবার মনোরঞ্জন করতে গিয়ে অর্জুনকে ভালোবাসার ফলে তার মৃত্যু হয়। তাই জাতক যা পারবেন না তাতে মত দেবেন না।

মিথুন : কেতুগ্রহের অবস্থানের ফলে আপনার সাফল্য আপনার দ্বারে কড়া নাড়ছে। দেরি কেন বড় কোনো পরিকল্পনা থাকলে নির্দ্বিধায় এগিয়ে যান।

কর্কট : রামায়ণের মতো শব্দভেদি বাণ ছুড়ুন, লক্ষ্য ভেদ হবেই। পুরনো কোনো আর্থিক লেনদেনের সমস্যার সমাধান হবে। তবে চিন্তা করে সিদ্ধান্ত নিন।

সিংহ : বকধার্মিকের পাল্লায় পড়ে আর্থিক ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা। কারও প্ররোচনায় আবেগের বশে অজানা কোনো ব্যবসায় অর্থলগ্নি করবেন না।

কন্যা : ঋতু পরিবর্তনের কারণে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে; যা বিপদ বয়ে আনবে না। তবে যথাসম্ভব ঠা-া না লাগানোই ভালো।

তুলা : কামশাস্ত্রে বর্ণিত বিষয়াদি আপনার স্ত্রীর মনঃপূত না হতে পারে। তাই তার ওপর কোনো উপরোধ চাপিয়ে দেবেন না। আলোচনা করে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : জন্মলগ্নে দ্রাঘিমাংশে শনি গ্রহের উপস্থিতি মানসিক বলয়ে প্রভাব ফেলবে। ফলে রাজনৈতিক বিষয়ে আগ্রহ জন্মাতে পারে, যা অমঙ্গল বয়ে আনবে।

ধনু : চন্দ্রের দশম স্থানে বৃহস্পতির অবস্থানের ফলে হঠাৎ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে সঠিকরূপে সব দিক বিবেচনা না করে ভ্রমণ করবেন না।

মকর : পুরুষ বন্ধুর দ্বারা যৌন হয়রানি হতে পারে। যতই নিজেকে ভালোভাবে উপস্থাপন করুক কিছুতেই ফাঁদে পা দেবেন না। বিবাহপূর্ব মিলন পরিত্যাজ্য।

কুম্ভ : স্বার্থপরের মতো আমিত্বের বড়াই করতে গিয়ে সুকুমার বিষয়টি উপেক্ষা করবেন না। বিশ^চরাচরে প্রবল দোর্দ- প্রতাপ ব্যক্তিরও বিনাশ হয়েছে।

মীন : দেনার হাত থেকে রক্ষা পেতে পুনরায় দেনা করবেন না। সম্ভব হলে দেনা পরিশোধের সময় বাড়িয়ে নিন। কোনো ধনী আত্মীয়র সাহায্য চাইতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button