আইডিয়াল স্কুলের অধ্যক্ষ শাহান আরাকে দুদকের জিজ্ঞাসাবাদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মতিঝিল আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ এবং অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে অধ্যক্ষ শাহান আরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুদক। সোমবার সকাল ১০টায় তার দুদক কার্যালয়ে আসার কথা ছিল। তবে তিনি বিকাল ৩টার দিকে দুদক কার্যালয়ে উপস্থিত হলে অনুসন্ধান কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, অধ্যক্ষ শাহান আরা বেগম ও অফিস সহকারী আতিকুর রহমান খান সিন্ডিকেট করে অবৈধভাবে ভর্তি বাণিজ্য করে বিপুল অর্থ আয় করেন। অফিস সহকারী আতিকের ব্যাংকে শতকোটি টাকা লেনদেনের বিষয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্ত করার জন্য চিঠি দেওয়া হয়েছিল।
এ সংক্রান্ত আরো জানতে……
আইডিয়ালের অফিস সহকারী কালীগঞ্জের আতিকের সঙ্গে দুর্নীতিতে ফেঁসে যাচ্ছেন অধ্যক্ষও
আইডিয়াল স্কুলের অফিস সহকারী কালীগঞ্জের আতিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
কালীগঞ্জের আতিকুর রহমানের শত কোটি টাকা লেনদেনের দুর্নীতি তদন্তের নির্দেশ
কালিগঞ্জের আতিকুর রহমানের বেতন ৩০ হাজার, ব্যাংকে লেনদেন শত কোটি টাকা!



