মাইকিং করেও খুজেঁ পাওয়া যাচ্ছে না কালিয়াকৈরে কাউন্সিলর প্রার্থীকে, থানায় জিডি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাইকিং করেও খুজেঁ পাওয়া যাচ্ছে না কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে অংশ নেয়া ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার  পরিবার। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মেহেদী হাসান মসজিদের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত দুটি নম্বর বন্ধ রয়েছে। আশেপাশে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মেহেদী হাসানের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মেহেদী হাসানকে ফিরে পেতে এলাকায় মাইকিং করেও তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় নিখোঁজের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button