কালীগঞ্জে পুলিশ চেক পোষ্টে প্রাইভেটকারে তল্লাশি, ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ বাইপাস মোড় এলাকায় পুলিশ চেক পোষ্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং জড়িত ২ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাপটার হাওড় (সাদ্দাম বাজার) এলাকার আসাদ মিয়ার ছেলে রিয়াজ মিয়া (২৫) এবং নরসিংদীর শিবপুর থানার জয় নগর এলাকার মইন উদ্দিনের ছেলে আনোয়ার (২২)। তারা দু’জনেই মাদক ব্যবসায়ী।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহাজী বলেন, দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জের বাইপাস মোড় এলাকার পুলিশ চেক পোষ্ট অতিক্রম করার সময় সন্দেহভাজন বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। সে সময় টঙ্গীগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-খ-১২-৬৫৫২) তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ২ যুবক জানায় তারা নরসিংদী থেকে মাদক কিনে প্রাইভেটকারে বহন করে বিক্রির জন্য টঙ্গী এলাকায় নিয়ে যাচ্ছিল। তারা দু’জনে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত।
এসআই প্রদীপ কুমার সাহাজী আরো বলেন, তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে {মামলা নাম্বার ২(১২)২১}।
আরো জানতে………
কালীগঞ্জের তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
কালীগঞ্জের মাদক ব্যবসায়ী মাসুমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ



