মুরাদের পদত্যাগপত্রেও ভুল, রয়েছে জটিলতা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : একের পর এক ‘ভুল’ করে পদ হারানোর পর এবার পদত্যাগপত্রেও ভুল করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে নিজে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে নয়, ই-মেইলে পাঠিয়েছেন এ পদত্যাগপত্র। ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেছেন।

জানা গেছে, ২০১৯ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। কিন্ত পদত্যাগপত্রে লিখেছেন ২০২১ সালের কথা।

তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তারপর ১৯ মে ২০১৯ সালে তারিখ থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর অভিপ্রায়। তাই শিষ্টাচার অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর কাছে তার নিজ হস্তে লেখা ও স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দিতে হবে। তারপর যাবে মন্ত্রিপরিষদ বিভাগে।

এখন যদি প্রধানমন্ত্রী স্বাক্ষর স্ক্যান করা পদত্যাগের কপি গ্রহণ করেন তাহলে সমস্যা হবে না।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, স্ক্যান করা কপি গ্রহণযোগ্য নয়। কারণ স্ক্যান করা স্বাক্ষর প্রতিমন্ত্রীর কিনা তা নিশ্চিত হওয়া যাবে না। তাই নিজ হাতে দেওয়া স্বাক্ষরকে প্রাধান্য দেওয়া হবে।

জানা গেছে, তিনি ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) সংসদীয় আসন থেকে বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিভিন্ন দেশ সফর করেন। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১, জামালপুর-৪ সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে ২য় বারের মতো সংসদ সদস্য হন।

এদিকে চট্রগ্রামের একটি সূত্র জানিয়েছে, ভোর রাত ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের একটি তারকা হোটেল ত্যাগ করেন মুরাদ হাসান। পরে আকাশপথে সকালে ঢাকায় ফিরেছেন তিনি। এখন তিনি বাসায় আছেন।

পদত্যাগপত্রের মূলকপি এখন তথ্য ও সম্প্রচার সচিবের দপ্তরে। তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন একটা জরুরি মিটিং-এ থাকায় পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে দেরি হচ্ছে।

খুব দ্রুত তিনি নিজের স্বাক্ষর করা পদত্যাগপত্রের মূলকপি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবেন বলে কিছুক্ষণ আগে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

 

মুরাদ ছাত্রদল পরিবর্তন করে ছাত্রলীগে এসেছিল, জানালেন সাবেক ছাত্রনেতারা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button