সৌদি আরবে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু

ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

সৌদি আরবে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি মারা গেছেন। 

শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল সংবাদ মাধ্যমকে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানিতে কর্মরত কয়েকটি পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের মধ্যে আছেন প্রতিষ্ঠানের স্টোরকিপার জিয়াউর রহমান ও তার দুই ছেলে এবং এক মেয়ে।

এছাড়া নিহতদের মধ্যে আছেন ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যা। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান ও কারণ এবং নিহতদের গ্রামের বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।