টুঙ্গিপাড়াসহ যেসব জায়গায় চালু হচ্ছে ফাইভজি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রতিক্ষার পর দেশে চালু হচ্ছে ফাইভজি। শুরুতে টুঙ্গিপাড়াসহ রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভারে এই সেবা চালু হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শনিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, আমাদের জন্য সৌভাগ্য যে আমরা বিশ্বের নবম বা দশম দেশ হিসেবে এই ফাইভজি প্রযুক্তি চালু করছি। প্রাথমিকভাবে টেলিটকের মাধ্যমে ঢাকার কয়েকটি স্থানে এই সেবা পাওয়া যাবে।
টুঙ্গিপাড়ায়, ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভারে এই সেবা চালু হবে। ধীরে ধীরে দেশের সব জায়গায় এই সেবা পৌঁছে দেওয়া হবে।



