গাজীপুরে ঘন কুয়াশায় নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মা-ছেলের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের দাক্ষিনখান এলাকায় ঘন কুয়াশায় নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মা-ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা আহত হয়েছে মাইক্রোবাসের আরও দুইজন যাত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মহানগরের দাক্ষিনখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও ছেলে শোয়াইব (২)। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়। আহতরা হলেন আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)।

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, শরিয়তপুর যাওয়ার জন্য স্ত্রী সন্তানদের নিয়ে আবুল হাসান নিজে মাইক্রোস চালিয়ে যাচ্ছিলেন। পথে দাক্ষিণখান রেলক্রসিং পার হওয়ার সময় ভোরে ঘন কুয়াশার মধ্যে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ১৫/২০ হাত দূরে গিয়ে রেলপথের পাশে পড়ে যায়। এতে আবুল হাসান ও তার মেয়ে লাবিবা আহত এবং তার স্ত্রী মিতু ও ছেলে শোয়াইব মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button