ঝামেলায় জড়িয়ে ঋণগ্রস্ত হবেন কর্কট, গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা সিংহের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : এবার দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝির অবসান হবে। স্ত্রীর কোনো নিকটাত্মীয়া এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবেন।

বৃষ : কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের অভিলাষে উৎকোচের প্রলোভনে পড়তে পারেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন। সত্যের জয় মিথ্যার ক্ষয়।

মিথুন : এ সপ্তাহটা জাতকের জন্য খুবই ভালো। যে কাজেই হাত দেবেন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট : শনিগ্রহের প্রভাবে এ সপ্তাহটা জাতকের জন্য একটু কণ্টকময়। হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে ঋণগ্রস্ত হবেন।

সিংহ : বিপরীত দলের শারীরিক নির্যাতন শাপেবর হয়ে রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

কন্যা : প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। তবে অনূঢ়া বা বিবাহিতা নারীর আহ্বানে সাড়া দেবেন না।

তুলা : প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষ অর্থাৎ অযাচিত রমণীটি সরে দাঁড়াবে। মেয়েদের ক্ষেত্রে বিরক্তিকর ব্যক্তিটি বিদেশে পাড়ি জমাবে।

বৃশ্চিক : লোভ-লালসা ভুল পথে চালিত করতে পারে। আপনার এতদিনের অর্জন মুহূর্তে ধূলিসাৎ হতে পারে। সাবধান হোন।

ধনু : ভুল বোঝাবুঝির কারণে পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। অচিরেই আপনাদের ভুলের শেষে ব্যবসা গতি ফিরে পাবে।

মকর : যুবক ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন। জমি বা নারীঘটিত কোনো ঝামেলায় জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।

কুম্ভ : স্বামী-স্ত্রী বা হবু স্ত্রী কোনো আদিরসাত্মক অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না। স্পর্শকাতর স্থানে আঘাত পেতে পারেন।

মীন : প্রবাসী আত্মীয়র জমি কেনার টাকা পাঠানোর যোগ রয়েছে। খতিয়ান, পর্চা সব উকিল দিয়ে যাচাই করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button