নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিশুসহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

চিকিৎসাধীন অপর ২ জন হলেন- নুরু মিয়া (৪৫) ও মনোরঞ্জন (৪৫)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জে দুর্ঘটনায় আহত ৩ জনকে এখানে আনা হয়েছিল। পরে এখানে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ২ জন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

তাদের উদ্ধার করে নিয়ে আসা আরিফুর রহমান নামের এক জন জানান, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মারা গেছে বলে শুনেছি। আর ঢাকা মেডিকেলে ৩ জনকে আনার পর এক শিশু মারা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button