ইউপি নির্বাচন নাগরী ও বাড়িয়া: নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ‘ট্রাইব্যুনাল’ গঠন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নাগরী ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী বিরোধ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য গাজীপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২৭ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন১) মোছা: শাহীনুর আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়েরকৃত নির্বাচনী দরখাস্ত ও আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২৩ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে ২৯ জুন জারিকৃত পত্রের প্রেক্ষিতে চতুর্থ ধাপে কালীগঞ্জ উপজেলার নাগরী ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরিক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারন ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত/আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে “সিনিয়র সহকারী জজ গাজীপুর সদর” এর সমন্বয়ে স্ব স্ব অধিক্ষেত্রে “নির্বাচনী ট্রাইব্যুনাল” এবং ”গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ (সদস্য নং ১) এবং গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সদস্য নং ২)” এর সমন্বয়ে স্ব স্ব অধিক্ষেত্রে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

আইন ও বিচার বিভাগ বিভাগ সূত্রে জানা যায়, ট্রাইব্যুনাল ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তিতে কাজ করবে।

গত ২৬ ডিসেম্বর কালীগঞ্জের নাগরী ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরিক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারন ওয়ার্ডের সদস্য পদে ভোট গ্রহণ হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনী ফলের গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে। এই ট্রাইব্যুনাল নির্বাচন সংক্রান্ত যে কোনো মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করবে।

নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টু না হলে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে।

 

এ সংক্রান্ত আরো জানতে…………..

ইউপি নির্বাচন নাগরী: নৌকা প্রতীকে ১৮ হাজার ১২২ ভোট পেয়ে অলি বিজয়ী

ইউপি নির্বাচন নাগরী: মাছ চুরির পর এবার তিন প্রার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা!

ইউপি নির্বাচন নাগরী: চাঁদা দাবি ও মাছ চুরির অভিযোগে তিন প্রার্থীরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা!

ইউপি নির্বাচন নাগরী: আচরণবিধি লঙ্ঘন করে মাহফিলে ভোট প্রার্থনা, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

ইউপি নির্বাচন নাগরী: আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থীকে সতর্ক করেছে রিটার্নিং কর্মকর্তা

নাগরী ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ইউপি নির্বাচন: ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ

কালীগঞ্জের নাগরীসহ চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

নাগরী উপনির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলি ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী

নাগরী উপনির্বাচন: ‘রাতে সিল মারা ঠেকাতে’ কেন্দ্রে ব্যালট যাবে ভোরে, পাঁচ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নাগরী উপনির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নাগরী উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার তিন নেতা

নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আটজন

নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ অক্টোবর

নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার ইন্তেকাল