শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষ অবস্থানে: সেনাপ্রধান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে।

সেনাপ্রধান রোববার (২ জানুয়ারি) সকালে সিলেটের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এ অর্জন একদিনে হয়নি। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা এ অর্জন করতে সক্ষম হয়েছি। দেশের অঙ্গন ছাড়িয়ে বিদেশে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে আমরা এই অবস্থানটি ধরে রাখতে চাই ‘

বাংলাদেশের সেনাবাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে প্রথমবারের মতো লজিস্টিক এফটিএক্স (ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ) পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটি প্রমাণ করে আমরা প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমাদের উদ্দেশ্য প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের গুণগতমান বিশ্ব পর্যায়ে নিয়ে যাব। যাতে করে আমাদের উপর জনগণের যে আস্থা আছে তার সঠিক প্রদর্শন আমরা করতে পারি।’

সিলেটে রোববার সকালে সেনাপ্রধান তিন শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button