গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান মকর, এ সপ্তাহে সুনামের যোগ মেষের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের বিশেষ করে খেলোয়াড়দের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে।
বৃষ : লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে জাতকের পেটের পীড়া দেখা দেবে। হার্টের সমস্যাকে গ্যাসের সমস্যা ভাববেন না।
মিথুন : মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। বিচক্ষণতার সাথে সংযমী হতে কোনো দোষ নেই।
কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের রাজকার্যে চাকরির সুযোগ আসবে।
সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে জাতকের ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা মায়ের ওপর রাগ করে গৃহত্যাগ করবেন না।
কন্যা : “ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে…” জন্ম থেকেই কন্যারাশির জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হবেন।
তুলা : “উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং” এ সপ্তাহটা তুলারাশি জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে বৃশ্চিকরাশির জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু : বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।
মকর : জাতকের জন্মকু-লীতে শনির প্রভাবের ফলে জ্যোতিষ বিজ্ঞান বলে ক্রীতদাসীর গর্ভে সন্তান লাভ। গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান।
কুম্ভ : কিরোর সংখ্যাতত্ত্ব অনুসারে জাতকের বছর শেষে বহু পুরনো পাওনা টাকা পেতে পারেন। সামাজিকরূপে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক দ্রব্যাদি ব্যবহারে সাবধান হোন।



