শারীরিক সমস্যায় ভুগতে পারেন তুলা, অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা বৃশ্চিকের
গাজীপুর কণ্ঠ ,লাইফস্টাইল ডেস্ক : মেষ : এ-সপ্তাহে শতভিষা নক্ষত্রের প্রভাবে জাতক যেকোনো কাজ- যাতে আর্থিক সম্পর্ক আছে তাতে সাফল্য লাভ করবেন।
বৃষ : এ-সপ্তাহ্টা কাউন্ট লুই হ্যামন বা কিরোর চ্যালদিন সংখ্যাতত্ত্বের প্রণালি অনুসারে চলার পথে সাথীহারা হয়ে পড়বেন। মনোবল হারাবেন না।
মিথুন : এ-সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গল লগ্ন আপনাকে কোনো শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে। যেমন- তৈলচিত্র, ছাপচিত্র, বুটিক ইত্যাদি।
কর্কট : নিঙিঊয় মঙ্গলের ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। প্রতারণা হতে সাবধান।
সিংহ : পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতিতে চাষবাসে লাভবান হবেন।
কন্যা : রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় এ-সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। বড়দের সমীহ করাই উত্তম।
তুলা : আপনি রাহুর ত্রিপাদ দৃষ্টিগোচর হয়েছেন শারীরিক সমস্যায় ভুগতে পারেন। স্নেহজাতীয় খাদ্য পরিহারের চেষ্টা করুন। সুফল পাবেন।
বৃশ্চিক : দশমে রবির অবস্থানের ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধু-বান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : জন্মকুন্ডলীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভ দৃষ্টির কারণে জাতকের পুত্রসন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : কারক কুন্ডলীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো বৈষয়িক সম্পদ হাতছাড়া হতে পারে। সাবধান হোন।
কুম্ভ : সপ্তশূন্য চক্রানুযায়ী এ-সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।
মীন : এ-সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সম্বরণ করুন।



