গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইল থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (২৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল বাসস্ট্যান্ড দেওয়ান সুপার মার্কেটের বিসমিল্লাহ গ্লাস এন্ড থাই এ্যালোমিনিয়াম পয়েন্ট দোকানের সামনে থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে জিএমপি’র পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।