বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও দুই জেব্রা অসুস্থ, জরুরি বৈঠকে মেডিকেল বোর্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ পড়েছে। জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা প্রদান এবং এ ধরনের অসুস্থতার কারণ উদ্‌ঘাটনে এর আগে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যেরা সাফারি পার্কে শনিবার (২৯ জানুয়ারি) এক জরুরি সভায় বসেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বন বিভাগ কর্তৃপক্ষ।

মেডিকেল বোর্ডের সদস্যেরা হলেন—জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম, অধ্যাপক আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।

এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগ দেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

সাফারি পার্কে চলতি মাসে নয়টি জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যেই আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button