শারীরিক সমস্যায় ভুগতে পারেন মিথুন, স্ত্রী ভাগ্যে ব্যবসার উন্নতি হবে তুলার

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : এ-সপ্তাহে জাতকের মহর্ষি পরাশরের অষ্টোত্তরী দশা গণনায় দেখা যায়, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে অন্যায়পথে অর্থলাভ করবেন না।

বৃষ : নারী-পুরুষ, কৃষ্ণপক্ষের জাতক, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অর্থ বা মূল্যবান অলঙ্কার চুরির সম্ভাবনা রয়েছে। সাবধান হোন।

মিথুন : জাতকের এ-সপ্তাহটা মহর্ষি জৈমিনি কর্তৃক অনুমোদিত বিংশোত্তরী দশাবিধির ফলে শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মাদককে না বলুন।

কর্কট : অশ্বিনী নক্ষত্রের অবস্থানের ফলে জাতকের এ-সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ রয়েছে। সম্ভবত দেশের সেবায় নিযুক্ত হবেন।

সিংহ : জাতকের এ-সপ্তাহে বিকলগ্রহের ফেরে স্ত্রীর বিলাসিতার কারণে প্রভূত অর্থহানি হতে পারে। ফলে পারিবারিক অশান্তি পরিলক্ষিত হবে।

কন্যা : জাতক এ-সপ্তাহে খলগ্রহের দীপ্ত্যংশের ফলে পারিবারিক গোলযোগ হতে পারে। মাতার শারীরিক শীতলতার কারণ দর্শায়।

তুলা : জাতকের ভৃগুসংহিতার সপ্তমেশের অবস্থান অনুযায়ী জানা যায় যে, ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করবেন। স্ত্রী ভাগ্যে ব্যবসার উন্নতি হবে।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে সপ্তমপতি লগেড়বর নবমস্থানে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করায় জাতক নিকট কোনো নারী আত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন।

ধনু : এ-সপ্তাহটা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর চঞ্চলা প্রকৃতির বৈশিষ্ট্যের ফলে নিকট কোনো বন্ধুর কারণে মানসিক চাপে ভুগতে পারেন।

মকর : জাতক ও জাতিকার সপ্তমেশ জায়াস্থানে অবস্থিত হলে পরস্ত্রী বা পরপুরুষের সাথে বিবাহপূর্ব দৈহিক মিলনের যোগ রয়েছে। আবেগ সংযম করুন।

কুম্ভ : জাতক-জাতিকারা গ্রহের লগ্নের নবমে অবস্থানের ফলে দুষ্ট বন্ধু-বান্ধবীর পাল্লায় পড়ে সামাজিকরূপে হেয় প্রতিপনড়ব হবেন। সাবধানে চলবেন।

মীন : জাতকের এ-সপ্তাহটা নক্ষত্র জ্যেষ্ঠায় অবস্থানের ফলে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কোনো ফটকা ব্যবসায় অর্থহানি ঘটতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button