ঢাবির ১৮ হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলের আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

সকাল ৮টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভাট্টচার্য ফেসবুক টাইমলাইনে এ কমিটির তালিকা শেয়ার দেন।

উল্লেখ্য, প্রায় ছয় বছর পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন। এর আগে সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সম্মেলন হয়েছিল।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পদক হলেন-

মাস্টারদা সূর্যসেন হল: সভাপতি মারিয়াম জামাল খান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান।

হাজী মুহাম্মদ মুহসীন হল: সভাপতি শহীদুল হক শিশির ও সাধরণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

শহীদ সার্জেন্ট জহরুল হক হল: সভাপতি কামাল উদ্দি রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধরণ সম্পাদক মাহবুবুর রহমান।

স্যার এফ রহমান হল: সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: সভাপতি আযহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত।

কবি জসীম উদ্দীন হল: সভাপতি মোহাম্মদ সুমন খলিফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

সলিমুল্লাহ মুসলিম হল: সভাপতি তানভীর সিকদার, সাধারণ সম্পাদক নিশাত সরকার।

বিজয় একাত্তর হল: সভাপতি সজিবুর রহমান সজিব, সাধারণ সম্পাদক আবু ইউনুস।

জগন্নাথ হল: সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ।

ফজলুল হক মুসলিম হল: সভাপতি আনোয়ার হোসেন নাইম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত।

শহীদুল্লাহ হল: সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।

অমর একুশে হল: সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

বেগম রোকেয়া হল: সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা।

শামসুন্নাহার হল: সভাপতি খাদিজা আক্তার উর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নিলা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল: সভাপতি কহিনুর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন।

কুয়েত মৈত্রী হল: সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আখি।

বেগম সুফিয়া কামাল হল: সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি লাবিসা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button