কালীগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আম গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে থাকে খাদিজা আক্তার (১১) নামে এক শিক্ষার্থী। পরে লাশ উদ্ধার করে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত খাদিজা আক্তার দেওতলা এলাকার আওলাদ শেখের মেয়ে। সে নরুন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য গোলাম মস্তফা আখন্দ ও স্থানীয়রা বলেন, খাদিজা আক্তার দুপুরে খাবার পর তার মায়ের মোবাইল ব্যবহার করতে চেয়েছিল। সে সময় তার মা মোবাইল দেয়নি। এরপর পাশের বাড়িতে খেলতে যাওয়ার জন্য বায়না করে খাদিজা। এতেও তার মা বারণ করে। আর এতে অভিমান করে খাদিজা। এর কিছু সময় পর তার মা ঘরে ঘুমিয়ে পড়েন। সে সুযোগ বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে কোন এক সময় গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির পাশে থাকা একটি আম গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে থাকে খাদিজা। ঘুম থেকে উঠে খাদিজাকে ঘরে না পেয়ে তার মা বাহিরে গিয়ে দেখে সে আম গাছে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহযোগিতা পুলিশ তাকে ঝুলন্ত অবস্থা থেকে মৃত উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে খাদিজা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

আরো জানতে……….

কালীগঞ্জে রেলওয়ের গেইটম্যানের ঝুলন্ত লাশ, সন্দেহ হত্যার পর লাশ ঝুলিয়েছে!

কালীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার!

কালীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী মারুফ!

কালীগঞ্জে স্বামী দেশে ফেরার তিনদিন পর গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা!

কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা!

কালীগঞ্জে সহকর্মীদের আটকে রেখে ফাঁস দিয়ে দোকান কর্মীর আত্মহত্যা!

কালীগঞ্জে স্বামী-সন্তানকে ঘুমে রেখে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাবেক সেনা সদস্য!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button