গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান মকর, রাজকীয় সম্মান লাভের সুযোগ ধনুর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের বিশেষ করে খেলোয়াড়দের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে।
বৃষ : লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে জাতকের পেটের পীড়া দেখা দেবে। ভাজাপোড়া খাবার পরিহার করাই শ্রেয়।
মিথুন : জাতক পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। তাই যেথা-সেথা নিজেরে বিলিয়ে দেবেন না।
কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের দেশেই বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ আসবে।
সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা মায়ের ওপর রাগ করে ভুল প্রেমিকের সঙ্গে গৃহত্যাগ করবেন না।
কন্যা : “ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে…” জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হবেন।
তুলা : “উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং” এ সপ্তাহটা জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু : বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।
মকর : জাতকের জন্মকু-লীতে শনির প্রভাবের ফলে জ্যোতিষ বিজ্ঞান বলে, কৃতদাসীর গর্ভে সন্তান লাভ। বর্তমান যুগে গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান।
কুম্ভ : কিরোর সংখ্যাতত্ত্ব অনুসারে জাতকের মাসের শেষ সপ্তাহে সামাজিকরূপে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় ফল ভালো হবে।
মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে দূরপাল্লার যাত্রায় অপমৃত্যুর সম্ভাবনা।



