টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আজাহারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাহারুল টাঙ্গাইলের দেলদুয়ার থানার আগদেওলি এলাকার হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা রেল গেট এলাকায় বসবাস করতেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, সকালে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন টঙ্গী জংশন অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



