অর্থযোগ রয়েছে মিথুনের, শারীরিক অসুস্থতার যোগ বৃশ্চিকে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের ব্যবসায়ে বিড়ম্বনার সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কুচμী মহলের ষড়যন্ত্রে অন্যায়রূপে দুদকের ফাঁদে পড়তে পারেন।
বৃষ : শনির নবাংশ অধিপতি নিরূপণ চμে দেখা যায় সামনে বিপদ। জাতক এ সপ্তাহে কোনো প্রকার উৎকোচ গ্রহণ বা প্রদান দুটো থেকেই বিরত থাকুন।
মিথুন : বিষ্কুম্ভ যোগফলে দেখা যায় জাতকের ভাগ্যের চাকা ঘুরবে। অর্থযোগ রয়েছে। সমস্যায় জড়িতরা এ সপ্তাহে সমাধান পাবেন।
কর্কট : গ্রহ নক্ষত্রের অবস্থানের বিচারে জাতকের উপহার হিসেবে কোনো নিকটাত্মীয়ার প্রভূত স্বর্ণালঙ্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ : রবির প্রভাবে পুলিশি ঝামেলা হতে মুক্ত হবেন। তবে অযথা কোনো ঝুটঝামেলা, জায়গাজমি দখল বা প্রেমিকা অপহরণ এসবে জড়াবেন না।
কন্যা : “ভীতো দরিদ্রো দয়তিপ্রিয়শ্চ শূলোদ্ভবঃ” এ যোগের ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগে ভাসবেন না।
তুলা : ষণড়বাড়ী চμফলে দেখা যায়, জাতকের কর্মক্ষেত্রে কাছের কোনো সহকর্মীর চতুরতার ফলে বিপদে পড়বেন। সাবধানে পাশ কাটিয়ে চলুন।
বৃশ্চিক : পুরুষ-নারী নির্বিশেষে সমুদয়নাড়ীতে গ্রহের অবস্থানের ফলে জাতক-জাতিকার শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।
ধনু : উত্তরাষাড়া নক্ষত্রের গণনায় দেখা যায় যে, ধনুরাশির জাতকের বিবাহপূর্ব দৈহিক মিলন বিপদ বয়ে আনে। বিবাহপূর্ব মিলন পরিহার করুন।
মকর : দ্বাদশপতি অস্তমিত হলে, জাতকের দ্রব্যহানি বা মামলা-মোকদ্দমাজনিত কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
কুম্ভ : যামার্ধপতি নির্ণয়ে পরিলক্ষিত হয় যে, জাতক স্বপেড়ব বিভোর হয়ে বাস্তব বিবর্জিত সিদ্ধান্ত গ্রহণ করে ভুল করবেন। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিন।
মীন : উপপদ বিধানে দেখা যায় এ সপ্তাহে চন্দ্র ও রাহুর সম্বন্ধ ঘটায় জাতকের মিতব্যয়িতার ফলে ব্যবসায় প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা।



