কালীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আশরাফ শেখ (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে জামালপুরের দক্ষিণ নারগানা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশরাফ শেখ ওই এলাকার সোলেমান শেখের ছেলে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করে।

ভুক্তভোগী শিশু দক্ষিণ নারগানা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা ও ভুক্তভোগীর মা বলেন, সকালে ভুক্তভোগী শিশু মরজিনা (ছদ্মনাম) অন্য শিশুদের সাথে বাড়ির উঠোনে খেলা করছিলো। একপর্যায়ে অভিযুক্ত প্রতিবেশী আশরাফ ওই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। সে সময় ভুক্তভোগী শিশু কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসলে আশরাফ পালিয়ে যায়। পরে ওই শিশু ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে বিকেলে গ্রাম পুলিশের মাধ্যমে অভিযুক্ত আশরাফকে আটক করে ইউনিয়ন পরিষদে আনেন ইউপি চেয়ারম্যান খাইরুল আলম। প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত আশরাফকে পুলিশের কাছে হস্তান্তর করেন চেয়ারম্যান।

সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে সন্ধ্যায় অভিযুক্ত আশরাফকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ যোবায়ের এবং কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ থেকে আশরাফকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

এ সংক্রান্ত আরো জানতে……….

কালীগঞ্জে তিন মাসেও ‘ধর্ষণ’ মামলার আসামী গ্রেপ্তার করেনি পুলিশ, তদন্তেও ধীরগতি!

এসপি’র নির্দেশের পরও কালীগঞ্জে আইনি সহায়তা পাচ্ছে না ধর্ষণের শিকার স্বামী পরিত্যক্তা নারী!

কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেও ‘পুলিশী সেবা’ বঞ্চিত ভুক্তভোগীরা!

কালীগঞ্জে টিভির সাউন্ড বাড়িয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টা, ‘ঘরজামাই’ হারুন গ্রেফতার

কালীগঞ্জে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী: পলাতক অভিযুক্ত বখাটে

নানা নাটকীয়তার পর কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা!

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে মামলা

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযোগ সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে

কালীগঞ্জে ৯৩ দিনে ধর্ষণের শিকার ৩ ছাত্রীসহ ৫ জন, আরও ৩ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!

কালীগঞ্জে ‘বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার’ অষ্টম শ্রেণির ছাত্রী: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

কালীগঞ্জে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ‘মুদি দোকানে আটকে রেখে ধর্ষণ’: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার

কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা

কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক

কালীগঞ্জে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ‘ধর্ষণের চেষ্টা’, ট্রাক ড্রাইভার আটক

কালীগঞ্জে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ, লম্পট সোহেল গ্রেপ্তার