নিজস্ব প্রতিনিধি : পূবাইলের পৃথক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) ভোরে ও সকালে এ দুর্ঘটনা দুটি ঘটেছে।
এরমধ্যে পূবাইলে বসুগাঁও এলাকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে শেরপুরের মাঝপাড়া থানা এলাকার গোলাম রাব্বানীর ছেলে নিরুজ্জামান (৩৮) এবং সুকুন্দীরবাগ এলাকায় ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে নরসিংদীর মনোহরদী থানার কেরানীনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৪) নামে দুইজন নিহত হয়।
জিএমপি’র পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো: আবুল কাশেম জানান, শনিবার ভোর রাতে চারটার দিকে নরসিংদী-টঙ্গী সড়কের বসুগাঁও এলাকায় টঙ্গীগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিকে থেকে আসা নরসিংদীর পাঁচদোনাগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাযাত্রী মনিরুজ্জামান ঘটনাস্থলেই মারা যায় এবং অপর এক যাত্রীকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মাহমুদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইব্রাহিম অটোরিকশা দিয়ে জয়দেবপুর থেকে টঙ্গী যাচ্ছিলেন। তাকে বহনকারী অটোরিকশাটি জয়দেবপুর-বনমালা সড়কের সুকুন্দীরবাগ ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।