গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন সংবাদ মাধ্যমকে বলেন, “নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন- এর মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, “একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।”
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান।