গাজীপুরে নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

গাজীপুরে নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের বাসন থানার ইসলামপুর এলাকা থেকে সীতা বেগম (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা সীতা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সীতা বেগম (৩৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালী গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকায় স্বামী ও স্ত্রী পরিচয়ে স্থানীয় শামসুর রহমানের বাসা ভাড়া নেন সীতা বেগম। ওই বাড়িতে ভাড়ায় বসবাস করে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। মঙ্গলবার তার কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিটকিনি লাগানো ঘর থেকে সীতা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে সীতা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। পলাতক স্বামীর পরিচয় শনাক্তসহ তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন