এবার এমপি হতে চান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

এবার এমপি হতে চান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। নৌকার মনোনয়ন যুদ্ধে লড়তে চান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

বুধবার (২২ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের মনোনয়ন বিক্রির বুথের দায়িত্বশীল এক নেতা। তিনি জানান, জাহাঙ্গীর আলম নিজে আসেননি। মঙ্গলবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে তার পক্ষে অন্য লোকের মাধ্যমে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া হয়।

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। একই আসন থেকে এবারও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহিদ আহসান রাসেল।

 

সূত্র: বাংলা ট্রিবিউন