জয়দেবপুরে রেললাইন সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইন সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে তাদের সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
অভিযানে স্টেশন মাস্টার, ব্যাটেলিয়ান আনসার এবং রেলওয়ে পুলিশ উপস্থিতি ছিলেন।
একই সঙ্গে স্টেশন মাস্টারকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে গুরুতবপূর্ণ পয়েন্টগুলোতে লাল পতাকা গেঁথে দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।



