কালীগঞ্জের নতুন এসিল্যান্ড নূরী তাসমিন উর্মি

কালীগঞ্জের নতুন এসিল্যান্ড নূরী তাসমিন উর্মি

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জের নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নূরী তাসমিন উর্মিকে পদায়ন করা হয়েছে।

বর্তমানে তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কালীগঞ্জ উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়াকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি (রোববার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার নারায়ণ চন্দ্র বর্মণ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মিকে (১৮৭৪৭) সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

(বিসিএস) ৩৭তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৯ সালের ২০ মার্চ সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে খুলনা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় যোগদান করে দায়িত্ব পালন করেছেন।

নূরী তাসমিন উর্মির নিজ জেলা রাজশাহী।

 

আরো জানতে…….

পদোন্নতি পাওয়া কালীগঞ্জের এসি-ল্যান্ড উম্মে হাফছা নাদিয়ার পদায়ন