কালীগঞ্জের নতুন ইউএনও এস. এম ইমাম রাজী টুলু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন এস. এম ইমাম রাজী টুলু।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ পাওয়া এস. এম ইমাম রাজী টুলু বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন এস. এম ইমাম রাজী টুলু।

জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আজিজুর রহমানকে (১৭৭৯৫) গোপালগঞ্জের মুকসুদপুরে এবং মুকসুদপুরের ইউএনও এস. এম ইমাম রাজী টুলুকে (১৭৮৫৮) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা এস. এম ইমাম রাজী টুলু ২০২২ সালের ০৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মুকসুদপুর যোগদান করে বর্তমানে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০২২ সালের ১৭ জুলাই থেকে ২০২২ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২১ সালের ২৯ জুন তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে তাঁকে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এছাড়াও তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা খুলনা।

 

আরো জানতে……

কালীগঞ্জের ইউএনও আজিজুর রহমানকে মুকসুদপুর বদলি

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button